হেলিকপ্টারে চেপে বিয়ে করতে যাবেন? কত খসবে গ্যাঁটের কড়ি? জানুন প্রক্রিয়া

18th January 2024 6:46 pm Country News
হেলিকপ্টারে চেপে বিয়ে করতে যাবেন? কত খসবে গ্যাঁটের কড়ি? জানুন প্রক্রিয়া


বিয়ের মরশুম চলছে। বিয়েকে স্মরণীয় করে রাখতে চায় কমবেশি সকল মানুষই। বিয়ে ঘিরে হাজারও এক স্বপ্নের জাল বুনে রাখে যুগলরা। বছর খানেক আগে থেকে চলে প্ল্য়ানিং। বিয়ের দিন কী ভাবে সাজগোজ হবে, কী পোশাক পরা হবে, বিয়ের করতে যাওয়া হবে কী ভাবে সেসব নিয়ে পরিকল্পনার খামতি থাকে না। নিজের বিয়ের মুহূর্তগুলো সারা জীবন স্মৃতির মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখতে চায় সকলেই।আজকালকার দিনে তো বিয়েকে স্মরণীয় করে রাখতে অনেক কিছুই করছে যুগলরা। প্রিওয়েডিং শুট থেকে বিয়ের সময় কিছু নজকাড়া মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখে অনেকেই। সোশ্য়াল মিডিয়ার যুগে অনেক সময় ভাইরাল হয় বিয়ের কিছু 'অন্যরকম' সুন্দর মুহূর্তের ছবি বা ভিডিয়ো। চেনা ছন্দে না হেঁটে অনেকে তো আবার অন্য়রকম পথে হেঁটে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। আচ্ছা আপনার কি বিয়ের মুহূর্তটা অন্য সবার থেকে আলাদা ভাবে উদযাপন করার ইচ্ছা রয়েছে? কিংবা আপনি কি আপনার মেয়েকে হেলিকপ্টারে করে বিদায় জানাতে চান, তাহলে খুব সহজেই সেই ইচ্ছা পূরণের সুযোগ রয়েছে আপনার কাছে। বিয়ের জন্য গাড়ি বা বাস বুক করার মতোই সহজ হেলিকপ্টার বুক করার প্রক্রিয়া। গাড়ি-পালকি এখন অতীত! একেবারে রয়্যাল স্টাইলে বিয়ের মণ্ডপে হেলিকপ্টারে করে 'এন্ট্রি' নিতে পারবেন আপনিও।

বিয়েতে কী ভাবে হেলিকপ্টার বুকিং?

বিয়েতে হেলিকপ্টার বুক করলে কত টাকা খরচ হবে সে প্রশ্ন মনে আসতেই পারে। এক্ষেত্রে জানিয়ে রাখার ভালো, একটা নির্দিষ্ট সময়ের জন্য বুক করা যাবে হেলিকপ্টার। অর্থাত্‍ হেলিকপ্টার আপনার সঙ্গে কতক্ষণ থাকবে তার নির্দিষ্ট সময় রয়েছে। হেলিকপ্টারের জন্য বিশেষ কয়েকটি অনুমতিরও প্রয়োজন।এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র যে কোনও ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে হেলিকপ্টার বুক করতে হবে। বর্তমানে এমন অনেক সংস্থা রয়েছে যারা এই ধরনের সুবিধা দিচ্ছে। হেলিকপ্টারের ভাড়া নির্ধারণ করা হয় আসন সংখ্য়া, দূরত্ব ও ঘণ্টা অনুযায়ী। অর্থাত্‍ হেলিকপ্টারে ক'জন যাবে, কত দূরে যাওয়া হবে, কতক্ষণের জন্য হেলিকপ্টারটি বুক করা হবে তার উপর নির্ভর করছে ভাড়া। বর্তমানে বিয়ের জন্যে যে হেলিকপ্টার ভাড়া করার যে চল দেখা যাচ্ছে তাতে পাইলটসহ তিনটি আসন রয়েছে। একই সঙ্গে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয় হেলিকপ্টারের। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।