গাজর আর সুজির হালুয়া তো অনেক খেয়েছেন, মুলো দিয়ে কখনও বানিয়েছেন কি? রইল প্রণালী

13th January 2024 2:39 pm Country News
গাজর আর সুজির হালুয়া তো অনেক খেয়েছেন, মুলো দিয়ে কখনও বানিয়েছেন কি? রইল প্রণালী


বাড়ির কেউ মুলো খেতে চায় না। সেদ্ধ করা মুলো তো দূরের কথা। পাঁচ মিশালি তরকারির মধ্যে দিলেও পাতের ধারে বেছে বেছে মুলোর টুকরো পড়ে থাকে। এ দিকে, নানা রকম সংক্রামক রোগের থেকে বাঁচতে গেলে মুলো তো খেতেই হবে। কারণ, এই সব্জি রোগ প্রতিরোধশক্তি বাড়িয়ে তোলে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও আরাম মেলে। কিন্তু বাড়ির গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে মুলো খাওয়াবেন কী করে? একটা উপায় কিন্তু আছে। বানিয়ে ফেলতে পারেন হালুয়া। তৈরি করা সহজ, সহজে কেউ ধরতেই পারবে না। কী ভাবে রাঁধবেন? রইল রেসিপি।

 

উপকরণ:

 

মুলো: ২৫০ গ্রাম

খোয়াক্ষীর: আধ কাপ

 

দুধ: আধ কাপ

 

ঘি: আধ কাপ

 

চিনি/গুড়: আধ কাপ

 

ছোট এলাচ: ১টি

 

কাজুবাদাম: ২ টেবিল চামচ

 

কিশমিশ: ২ টেবিল চামচ

 

পেস্তাবাদাম: ১ টেবিল চামচ

 

কাঠবাদাম: ১ টেবিল চামচ

প্রণালী:

 

১) প্রথমে মুলো ভাল করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন।

 

২) এ বার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন।

 

৩) কড়াইতে ঘি গরম হলে তার মধ্যে দিয়ে দিন ছোট এলাচ।

 

৪) এ বার সেদ্ধ করা মুলোগুলি দিয়ে নিন। কিছু ক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিন দুধ।

 

৫) ভাল করে সেদ্ধ হতে দিন। একটু ঘন হয়ে এলে মুলোর মধ্যে দিয়ে দিন চিনি। চাইলে চিনি বদলে গুড়ও ব্যবহার করতে পারেন।

 

৬) ঘন হয়ে এলে উপর থেকে ক্ষীর ছড়িয়ে দিন। সমানে নাড়তে থাকুন। কারণ, কড়াইয়ের তলা ধরে যাওয়ার প্রবণতা তৈরি হবে।

 

৭) গ্যাস বন্ধ করার আগে সব রকম বাদাম কুচি ছড়িয়ে দিন। চাইলে দু’-একটা সুতো কেশরও দিতে পারেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।