হাঁটুর তীব্র যন্ত্রনা? ওষুধ ছাড়াই হবে কাবু কীভাবে জানতে বিস্তারে পড়ুন একঝলক

1st January 2024 10:11 pm Country News
হাঁটুর তীব্র যন্ত্রনা? ওষুধ ছাড়াই হবে কাবু কীভাবে জানতে বিস্তারে পড়ুন  একঝলক


ফাটা গোড়ালির সঙ্গে জানান দিচ্ছে হাঁটু ব্যথাটাও। গোটা শীতকাল ভাল থাকতে সাবধান হন এখনই। কিছু ঘরোয়া রুটিন রোজ মেনে চলুন। বশে থাকবে ব্যথা।

১। ফ্যাটি অ্যাসিড- ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। সামুদ্রিক মাছ, সোয়াবিন জাতীয় খাবারে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে।

২। হলুদ- কাঁচা হলুদ খান। রান্নায় হলুদের পরিমাণ বাড়ান। ব্যথা কমাতে হলুদ খুবই উপকারী। এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে খান।

৩। আদার রস- ব্যথা কমাতে খুব ভাল কাজ করে আদার রস। আদা কুচি চিবিয়ে খান, আদা থেঁতো দিয়ে জল ফুটিয়ে খেলে আদা চা খেলেও উপকার পাবেন।

৪। মালিশ- ন্যাচারাল অয়েল বা হার্বাল মলম দিয়ে মালিশ করুন।

৫। গরম-ঠান্ডা সেঁক- হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দিন। ব্যথার ওপর আইস ব্যাগ বা ভেজা তোয়ালে চেপে রাখুন। যেটাতে আরাম পাবেন সেটা করুন।

৬। এক্সারসাইজ ও ফিজিওথেরাপি- নিয়মিত হালকা ব্যায়াম করুন। ব্যথা বাড়লে ফিজিওথেরাপির সাহায্য নিন।

৭। অ্যাকু পাংচার- চাইনিজ চিকিত্সা পদ্ধতি অ্যাকুপাংচার। ব্যথা কমাতে ওষুধের থেকে অনেক ভাল কাজ করে অ্যাকু পাংচার। সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে কাজ করে অ্যাকু পাংচার। সারা শরীরে রক্তসঞ্চালনে সমতা ফিরিয়ে ব্যথা উপশম করে।

৮। তাই চি- এটা জাজলজ পদ্ধতি। এক ধরণের ব্যায়াম। বয়স্ক মানুষদের তাই চি-র ক্লাস এই শহরেই রয়েছে। খোঁজ নিয়ে ভর্তি হয়ে যান।

৯। ওজন- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওজন কম থাকলে ব্যথা, বেদনা জাতীয় সমস্যা অনেক কম হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।