বাজারচলতি কন্ডিশনার মেখে চুল ঝরছে বেশি? সমাধান লুকিয়ে ঘরোয়া ৩ টোটকায়

31st December 2023 5:28 pm Country News
বাজারচলতি কন্ডিশনার মেখে চুল ঝরছে বেশি? সমাধান লুকিয়ে ঘরোয়া ৩ টোটকায়


চুলের সমস্যা কোনও মরসুমের উপর নির্ভর করে না। বারো মাস চুলের নানা সমস্যা চলতেই থাকে। একে তো রাস্তার ধুলো, ধোঁয়া, দূষণে চুলের অবস্থা খারাপ হতে শুরু করে। অন্য দিকে সঠিক যত্নের অভাব তো আছেই। সব মিলিয়ে মাথায় কম, মাটিতে থাকে বেশি। ফলে চুলের দেখভালে কোনও ত্রুটি রাখা যাবে না। চুলের যত্নের একটি ধাপ হল কন্ডিশনিং। অনেকেই শ্যাম্পু করার পর বাজারচলতি কন্ডিশনার ব্যবহার করেন। তাতে সাময়িক ভাবে চুল নরম হলেও, আলাদা কোনও লাভ হয় না। তার চেয়ে চুলের যত্নে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু কন্ডিশনারের উপরে।

নারকেল তেল

 

নারকেল তেল পাকা চুল কালো করতে সাহায্য করে। একটি কাচের পাত্রে ৩ থেকে ৪ চা চামচ নারকেল তেলের সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে মিশ্রণটিকে হালকা গরম করুন। এর পর মিশ্রণটিকে ভিজে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে তা জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

কলা

 

কলার সঙ্গে মধু ও অলিভ অয়েল ভাল করে মিশিয়ে মিশ্রণ বানান। সেই মিশ্রণ চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল ঝরার সমস্যা কমায়।

ডিম

 

ডিম চুলের পক্ষে খুবই উপকারী। ডিম চুল শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। ডিমের সঙ্গে ইয়োগার্ট ও মেয়োনিজ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। চুল মোলায়েম করবে এই প্যাক। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এটি লাগাবেন। একটি শাওয়ার ক্যাপ পরে নিন। ৪০ মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।