বড়দিনে বড় সারপ্রাইজ রাজকন্যে রাহার মুখ দেখালেন রণবীর-আলিয়া কার মতো দেখতে?

26th December 2023 8:30 am Country News
বড়দিনে বড় সারপ্রাইজ রাজকন্যে রাহার মুখ দেখালেন রণবীর-আলিয়া কার মতো দেখতে?


বড়দিনে বড় সারপ্রাইজ দিলেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor, Alia Bhatt)। বলেছিলেন, ৬ বছরের আগে মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না। কিন্তু নিজেদের কথা নিজেরাই রাখতে পারলেন না! খুদে মিষ্টি কাপুরের মুখ দেখার জন্য অনুরাগীদের এতটাই আগ্রহ যে, শেষমেশ তাঁদের ইচ্ছেপূরণ করলেন রণবীর-আলিয়া।রাহা (Raha) ঠিক যেন 'ডলপুতুল'!কাপুর পরিবারে প্রতিবার ক্রিসমাস উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন হয়। সেখানে সইফ-করিনা, করিশ্মা থেকে শুরু করে পরিবারের প্রবীণ প্রজন্মও অংশগ্রহণ করেন। এবারও তার অন্যথা হয়নি। পারিবারিক সেই গেট টুগেদারে গিয়েই পাপারাজ্জিদের মেয়ে রাহার মুখ দেখালেন রণবীর-আলিয়া। সেই ছবি বর্তমানে দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। বাবা রণবীর কাপুরের কোলে চড়ে মিষ্টি রাহা। মা-বাবার মধ্যমণি। আজ সমস্ত ফ্ল্যাশের ঝলকানি, সমস্ত আকর্ষণ কাপুর-ভাট পরিবারের নয়নমণির দিকেই। পরনে গোলাপি জামা। দুদিকে বাঁধা দুই ঝুটি। নরম তুলতুলে দু হাত তুলে অবাক দৃষ্টিতে ক্যামেরার দিকে চেয়ে। ঠিক যেন পুতুল। আর রাহার প্রথম ছবি দেখে অনুরাগীরাও ভরিয়ে দিলেন ভালোবাসায়।আদর করে বাড়িতে রাহাকে কখনও 'রহু', 'রারা' আবার কখনও বা 'ললিপপ' বলে ডাকেন রণবীর-আলিয়া। ছোট্ট রাহা ধীরে ধীরে বড় হচ্ছে। সিনেমার শুটিংয়ের ফাঁকে মেয়ের সঙ্গেই সময় কাটে রণবীর কাপুর, আলিয়া ভাটের (Alia Bhatt)। মা-বাবা হিসেবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল তাঁদের। দুই তারকার কাঁধেই বর্তমানে বিশাল দায়িত্ব। সম্প্রতি একবছর পূর্ণ করেছে রাহা। এবার ক্রিসমাসে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া।

 

 


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।